সীমান্ত চুক্তিসংক্রান্ত বিল ওঠেনি রাজ্যসভায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও অসম গণপরিষদের (অগপ) আপত্তির কারণে তালিকাভুক্ত হওয়ার পরও রাজ্যসভায় ভারতের সংবিধান সংশোধনী বিল পেশ করা যায়নি। বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন।
আজ সোমবার ‘সংবিধান (১১৯তম সংশোধন) বিল, ২০১৩’ পেশ করার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের। বিরোধীদলীয় সাংসদদের আপত্তি কারণে গুরুত্বপূর্ণ বিলটি পেশ করা যায়নি। বিলটি কবে পেশ করা হবে জানতে চাইলে প্রথম আলো ডটকমকে নিশ্চিতভাবে কিছু বলতে অস্বীকার করেন সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব শুক্লা।
সরকারি সূত্রে জানা গেছে, সংবিধান সংশোধনী বিল তোলার ব্যাপারে আরও আলোচনা প্রয়োজন। এর পরই বিলটির ভাগ্য চূড়ান্ত হবে।