সু চি ঐতিহাসিক সফরে ইউরোপে যাচ্ছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে ঐতিহাসিক সফরে যাচ্ছেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। গত ২৪ বছরের মধ্যে এটা তাঁর দ্বিতীয় বিদেশ সফর। এর আগে গত মাসের শেষে পাঁচ দিনের সফরে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন।সু চি ইউরোপের উদ্দেশে দেশ ত্যাগ করবেন কাল বুধবার। এ সফরে তিনি সুইজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্সে যাবেন। ১৬ জুন তিনি নওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করবেন ও বক্তব্য দেবেন। ১৯৯১ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন।এ ছাড়া সফরকালে সু চি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে ও ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন এবং ডাবলিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার পুরস্কার গ্রহণ করবেন।গত মাসে থাইল্যান্ড সফরে যাওয়ার আগে গত ২৪ বছর সু চি দেশের বাইরে যাননি। তাঁর আশঙ্কা ছিল, একবার দেশ ত্যাগ করলে জান্তা সরকার তাঁকে আর দেশে ফিরতে দেবে না। এ আশঙ্কায় তিনি ক্যানসারে আক্রান্ত স্বামীকে দেখার জন্যও দেশ ছাড়েননি। তাঁর স্বামী ব্রিটিশ নাগরিক মাইকেল অ্যারিস মারা যান ১৯৯৯ সালে। এএফপি।