সু চিকে অক্সফোর্ডের সম্মানসূচক ডক্টরেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে গতকাল বুধবার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি।ষাটের দশকের মাঝামাঝি সু চি বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন ও অর্থনীতি শাস্ত্রে ডিগ্রি নেন। সু চির পারিবারিক জীবনের শুরুটাও অক্সফোর্ড শহর ঘিরে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় স্বামী-সন্তানসহ ছিমছাম জীবন শুরু করেন তিনি। এদিকে গতকাল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়ানমারকে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করে সু চি বলেন, যদি মিয়ানমারের সেনা-সমর্থিত সংস্কারপন্থী সরকার গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে সহিষ্ণু আচরণ না করে, তাহলে তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিবিসি।