সু চিকে নিয়ে সিনেমার পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন শিল্পী শেপার্ড ফেইরে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে নিয়ে তৈরি লুক বেসনসের চলচ্চিত্র দ্য লেডির জন্য নতুন পোস্টার তৈরি করেছেন।শেপার্ড ফেইরের আঁকা অং সান সু চির আগের ছবির ওপর ভিত্তি করে নতুন পোস্টার তৈরি করা হয়েছে। তবে ছবিতে রাজনীতিকের ভূমিকায় অভিনয় করা মিশেল ইয়োহকে উপস্থাপনের জন্য ওই ছবিতে কিছু পরিবর্তন আনেন ফেইরে।২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বারাক ওবামার একটি চমৎকার ছবি এঁকেছিলেন ফেইরে।আগামী মাসে টরোন্টো চলচ্চিত্র উৎসবে দ্য লেডি প্রথম প্রদর্শন করা হবে। ২৭ অক্টোবর রোম চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি দেখানো হবে।চলচ্চিত্রটিতে অং সান সু চির ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। অসুস্থ স্বামীর সেবা করার জন্য তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন, নাকি মিয়ানমারে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবেন—এ নিয়ে সু চির ব্যক্তিগত টানাপোড়েন তুলে ধরা হয়েছে দ্য লেডিতে। বিবিসি।