সু চিকে নিয়েনির্মিত ছবির অভিনেত্রীকে মিয়ানমারে প্রবেশে বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের কর্তৃপক্ষ হলিউডের অভিনেত্রী মিশেল ইয়েহকে সে দেশে ঢুকতে দেয়নি। তিনি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির জীবনী নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। হলিউড নির্মাতা লুক বেসন পরিচালিত দ্য লেডি নামের এ চলচ্চিত্রে মালয়েশীয় বংশোদ্ভূত অভিনেত্রী মিশেল সু চির চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি চলতি বছরের শেষের দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। মিয়ানমারের একজন অভিবাসন কর্মকর্তা জানান, দ্য লেডি চলচ্চিত্রের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে গত ২২ জুন ইয়াঙ্গুন পৌঁছান মিশেল। সরকারের কালো তালিকাভুক্ত হওয়ায় এ দিনই আবার তাঁকে বের করে দেওয়া হয়। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর পরের ফ্লাইটেই তাঁকে ফেরত পাঠানো হয়েছে। তবে কেন তাঁকে সরকারের কালো তালিকাভুক্ত করা হয়েছে, সে সম্পর্কে ওই কর্মকর্তা কিছু বলেননি। এপি ও বিবিসি।