সু চির আপিলের ওপর শুনানি ১৮ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে ১৮ অক্টোবর। গতকাল শুক্রবার মিয়ানমারের সুপ্র্রিম কোর্ট এ ঘোষণা দেন। তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ দেশের জাতীয় নির্বাচনের কয়েক দিন পর আগামী ১৩ নভেম্বর শেষ হবে।গত মে মাসে সু চি সুপ্রিম কোর্টে এই গৃহবন্দিত্বের বিরুদ্ধে আপিল করেন। এর আগে দুবার তাঁর আবেদন খারিজ হয়ে যায়।গত দুই দশকের অধিকাংশ সময় সু চি গৃহবন্দী ছিলেন। গত বছরের আগস্ট মাসে তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়ানো হয়। সে সময় এক মার্কিন নাগরিক সাঁতার কেটে তাঁর বাড়ি যাওয়ার অভিযোগে এই মেয়াদ বাড়ানো হয়। নির্বাচনের আগে সু চির দল বিলুপ্ত করায় তিনি গত মঙ্গলবার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন। এএফপি।