সু চির দলের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মূলধারার রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে ফেরার কাজ শুরু করেছে। রাজনৈতিক দল হিসেবে পুনঃ নিবন্ধনের জন্য এনএলডি গতকাল শুক্রবার নির্বাচন কমিশন দপ্তরে আবেদন করেছে।দলীয় সূত্র জানায়, আসন্ন উপনির্বাচনে সু চির অংশগ্রহণের জোরালো সম্ভাবনা রয়েছে। তবে প্রার্থিতার বিষয়টি এখনো নিশ্চিত করেননি সু চি। উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ৪৮ আসনে উপনির্বাচন হবে।রাজধানী নেপিডোয় অবস্থিত নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে এনএলডি। এ আবেদন অনুমোদনের জন্য নির্বাচন কমিশন অন্তত এক সপ্তাহ সময় নেবে। আবেদনপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে মাত্র ছয়জন এনএলডি প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজধানীতে প্রবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। তাই দলের সমর্থকেরা বড় দল নিয়ে নেপিডোতে যেতে পারেননি।এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, পুনঃ নিবন্ধনের পরবর্তী পদক্ষেপের জন্য নেত্রীকে স্বয়ং নির্বাচন কমিশন দপ্তরে যেতে হবে। নির্বাচন কমিশনে সু চিসহ এনএলডির প্রতিষ্ঠাতা ২১ সদস্যের নাম জমা দেওয়া হয়েছে।মিয়ানমারে গত নভেম্বরে বিতর্কিত নির্বাচনের পর বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে। যদিও সেনাবাহিনীই বর্তমান সরকারের পেছন থেকে কলকাঠি নাড়ে, সম্প্রতি বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করে চমক সৃষ্টি করেছে সরকার। এএফপি।