সু চির প্রশংসায় থেইন সেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, তাঁর দেশ গণতন্ত্রের পথে উত্তরণের জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে নজিরবিহীন সম্মাননা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।থেইন সেইনের ভাষণে মিয়ানমারের সংস্কার প্রক্রিয়া এবং গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চির পার্লামেন্টে নির্বাচিত হওয়ার বিষয়টি উঠে আসে।জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে মিয়ানমারের ভাষণের দৃশ্য দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সাবেক জেনারেল থেইন সেইন রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরুর সময় প্রকাশ্যে সু চির প্রশংসা করেননি। তাঁকে নোবেল বিজয়ী হিসেবে উল্লেখও করেননি। তবে সাধারণ পরিষদের ভাষণে থেইন প্রশংসার পাশাপাশি সু চিকে নোবেল বিজয়ী হিসেবে উল্লেখ করেন। থেইন সেইন বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের জন্য যুক্তরাষ্ট্রে সু চি যে সম্মাননা পেয়েছেন, তার জন্য মিয়ানমারের নাগরিক হিসেবে আমি তাঁকে অভিনন্দন জানাই।’ এপি।