সু চির বাবার প্রতি শ্রদ্ধা জানাল মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির প্রয়াত বাবা ও দেশের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করা আরও আট বীরের প্রতি গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছে মিয়ানমার সরকার। এ পদক্ষেপ দেশটির চলমান রাজনৈতিক সংস্কারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আবারও আকর্ষণ করল।সু চির বাবা জেনারেল অং সান ও আত্মোৎসর্গকারী অন্য বীরদের বার্ষিক ওই স্মরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট সাই মাউক খাম। যুক্তরাজ্য থেকে দেশটির স্বাধীনতা অর্জনের সংগ্রামের অংশ হিসেবে ১৯৪৭ সালের ১৯ জুলাই এক বৈঠকের সময় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় এই বীরেরা নিহত হন।মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনের জাঁকজমকপূর্ণ সমাধিস্থলে আয়োজিত এই অনুষ্ঠানের মাত্রা ছিল সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনেকটাই ভিন্ন। কেননা, এবার সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্য বছর সরকারের প্রতিনিধি হিসেবে ইয়াঙ্গুনের মেয়রের উপস্থিতির মধ্য দিয়ে অত্যন্ত সাদাসিধেভাবে এই অনুষ্ঠান পালিত হয়।গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় পুরো অনুষ্ঠান। গতকাল স্মরণ অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রথমেই ৬৭ বছর বয়সী নেত্রী সু চি ওই সমাধিতে তিনটি পুষ্পস্তবক অর্পণ করেন। এএফপি।