সু চির মাথায় হিজাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মাথায় হিজাব ও মুকুট পরা একটি সাজানো ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দেওয়া হয়েছে৷ আর এই ছবিটি শেয়ার করেছেন খোদ তথ্য উপমন্ত্রী ইয়ে তুতের স্ত্রী খিন শান্দার তুন৷ খবর বিবিসির৷
স্ত্রীর এ ধরনের কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইয়ে তুত৷ ‘উম্যান অব দ্য উইক’ শিরোনামে এই ছবিটি একজন ফেসবুক ব্যবহারকারী সাইটটিতে দেন৷ পরে এটি শেয়ার করেন খিন শান্দার৷
মিয়ানমারের রাখাইন রাজ্যে দুই বছর ধরে বেশ কয়েকবার মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সহিংস ঘটনা ঘটে৷ এর পর থেকে মিয়ানমারে মুসলিমবিরোধী মনোভাব বাড়তে থাকে৷ পাশাপাশি সরকার কিছু রাজনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছে৷ এসব নিয়ে ফেসবুকে প্রায় নানা ধরনের গুজব ছড়ানো হয়৷