সু চির সঙ্গে আলোচনা করতে মিয়ানমারে জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনা করতে গতকাল মঙ্গলবার সে দেশ সফরে গেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, দুই দিনের এই সফরে জারদারি সু চি ছাড়াও মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে আলোচনা করবেন। দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নই তাঁর সফরের লক্ষ্য বলে জানা গেছে।জারদারি ইয়াঙ্গুনে বিশেষ পরিদর্শনে গিয়ে সুচির সঙ্গে আলোচনা করবেন। গৃহবন্দিত্ব থেকে ছাড়া পাওয়ার পর দেশের রাজনীতিতে সু চির গুরুত্ব ক্রমেই বাড়ছে। সুইজারল্যান্ডের আদালতে ঝুলে থাকা দুর্নীতিবিষয়ক মামলা ও ‘গোপন চিঠি’ নিয়ে জারদারি যখন চাপের মুখে, এ সময় তিনি মিয়ানমার সফরে গেলেন। এএফপি।