প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে বৌদ্ধ নারীদের সঙ্গে অন্য ধর্মের পুরুষদের বিয়ে নিষিদ্ধ করতে জাতীয়তাবাদী ভিক্ষুদের প্রস্তাবের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা অং সান সু চি। তিনি বলেছেন, এই প্রস্তাব মানবাধিকারের লঙ্ঘন। রেডিও ফ্রি এশিয়ায় প্রচারিত সাক্ষাৎকারে সু চি এ কথা বলেন। ভিক্ষুদের উদ্দেশে সু চি প্রশ্ন করেন, ‘বিষয়টি একতরফাভাবে শুধু নারীর ক্ষেত্রে কেন?’ তিনি মন্তব্য করেন, এই প্রস্তাব দেশের আইন মেনে করা হয়নি। এ ছাড়া বিষয়টি বৌদ্ধধর্মের অংশ নয়। এএফপি।