সুইজারল্যান্ডে গুলিতে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের একটি গ্রামে গত বুধবার এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আহত অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। জেনেভা থেকে ৬০ মাইল দূরে ভ্যালাইস ক্যানটনের ডেইলন গ্রামে বন্দুকধারী এক ব্যক্তি স্থানীয় সময় রাত নয়টার দিকে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। হামলার আগে ওই ব্যক্তি প্রচুর মদ পান করেছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশকে হুমকি দেন। এ সময় হামলাকারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হলে তিনি আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এএফপি।