সুইজারল্যান্ডে দুভালিয়েরের ব্যাংক হিসাব জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির সাবেক একনায়ক জ্যাঁ ক্লদ দুভালিয়েরের ব্যাংক হিসাব জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার। এর ফলে সুইস ব্যাংকে থাকা বিপুল পরিমাণ অর্থ তিনি আর লেনদেন করতে পারবেন না। গত মঙ্গলবার অবৈধ অর্থের লেনদেন-সংক্রান্ত একটি নতুন আইন সুইজারল্যান্ডে কার্যকর হওয়ার পর সে দেশের সরকার এ উদ্যোগ নেয়।বেবি ডক নামে পরিচিত এই সাবেক একনায়কের প্রায় ৫৭ লাখ মার্কিন ডলার গচ্ছিত আছে সুইস ব্যাংকে। এই অর্থ পাওয়ার জন্য দুভালিয়েরের পরিবারের সদস্যরা প্রায় ২৫ বছর ধরে সুইজারল্যান্ড সরকারের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এর প্রেক্ষাপটে গত বছরের মার্চে সুইজারল্যান্ডের একটি আদালতের রায়ে বলা হয়, দুভালিয়েরের নামে জমা ওই অর্থ তাঁকে অবশ্যই ফেরত দিতে হবে।সুইস সরকার ওই অর্থ দুভালিয়েরকে না দিয়ে হাইতি সরকারকে ফেরত দেওয়ার জন্য একটি নতুন আইন প্রণয়ন করে। আইনটি ১ ফেব্রুয়ারি থেকে সুইজারল্যান্ডে কার্যকর হয়েছে। এই আইনবলে বাজেয়াপ্ত অর্থের প্রকৃত মালিকানা যে দেশের, সে দেশের কাছে ওই অর্থ ফেরত পাঠানো যাবে। এর বিরুদ্ধে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না।এ আইনের কারণে সুইস ব্যাংক থেকে জমানো টাকা তোলা দুভালিয়েরের জন্য প্রায় দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। বিবিসি, এএফপি।