সুইডেন নিয়ে পাঁচ রটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক কল্যাণের ধারণায় রাষ্ট্র পরিচালনা করে সুনাম কুড়িয়েছে স্ক্যান্ডিনেভিয়ার দেশ সুইডেন। দেশটি নিয়ে চালু আছে নানা কথা, নানা ধারণা। এর মধ্যে অনেক ধারণাই স্রেফ রটনা। প্রচলিত এমন পাঁচটি ধারণার কথা এখানে দেওয়া হলো, বাস্তবে যেগুলোর সত্যতা নেই।

সুইডিশরা সবাই উজ্জ্বল বর্ণের নয়
সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় শুধু উজ্জ্বল গায়ের রং আর স্বর্ণকেশীর দেখা মেলে, এমন একটি ধারণা চালু আছে। তবে বাস্তবতা ভিন্ন। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়া থেকে আসা বহু মানুষ এখন দেশটিতে বসতি গড়েছে। এক কোটি সুইডিশ নাগরিকের ১৫ লাখই অন্য দেশে জন্মেছে। অনেকের বাবা-মা বিদেশি। যেমন, দেশটির কালোকেশী জনপ্রিয় ফুটবলার উজ্জ্বল রঙের জ্লাতান ইব্রাহিমোভিচের মা ক্রোয়েশিয়ার আর বাবা বসনিয়ার। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফ্রেডারিক রেইনফেল্টের পূর্বপুরুষ ছিলেন অভিবাসী।

সুইডিশরা সমাজতন্ত্রী নয়, সবচেয়ে বেশি করদাতাও নয়
দেশটির মধ্য-ডানপন্থী বর্তমান প্রধানমন্ত্রী ফ্রেডারিক রেইনফেল্টের সরকার ২০০৬ সালে ক্ষমতায় আসার পর থেকে সমাজতন্ত্র থেকে সরে যেতে শুরু করেন। রাষ্ট্রীয় মালিকানায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় বিক্রি করে দেওয়া হয়। সম্পত্তির ওপর কর বিলুপ করা হয়েছে। তবে কল্যাণ রাষ্ট্রের ধারণা থেকে দেশটি সরে আসেনি। আর এখনো দেশের অর্থনীতির প্রায় অর্ধেকটা আসে জনগণের করের টাকা থেকে। তবে প্রতিবেশী ডেনমার্কের জনগণ অনেক বেশি কর দেয়।

আত্মহত্যায় সুইডিশরা শীর্ষে!
একটি প্রচলিত মিথ হচ্ছে, আত্মহত্যার দিক থেকে সুইডিশরা শীর্ষে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, আজ থেকে ৫০ বছর আগে আত্মহত্যা-সংক্রান্ত তথ্যাদি তত্কালীন সোভিয়েত ইউনিয়নসহ অন্যরা ঠিকভাবে উপস্থাপন করত না। বর্তমান সময়ে দেশটিতে আত্মহত্যার হার ইউরোপের অন্য দেশগুলোর মতোই। এ ছাড়া ধারণা করা হয়, শীতকালে সুইডিশরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। তবে সত্য হচ্ছে, গ্রীষ্মকালে বেশির ভাগ সুইডিশ আত্মহত্যা করে থাকে।

মোটেও নিরপেক্ষ নয় সুইডেন
সুইডেন দুটি বিশ্বযুদ্ধের কোনোটিতে অংশ নেয়নি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একনায়ক হিটলারের নািস বাহিনী স্ক্যান্ডিনেভিয়ার আরেক দেশ নরওয়ে দখলের জন্য সুইডেনের পথ ব্যবহার করেছে। দেশটি আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীতে যোগ না দিলেও সহযোগিতা করেছে নানাভাবে।

অবাধ যৌনতায় বিশ্বাসী নয় সুইডিশরা
সুইডেনের চলচ্চিত্রগুলোতে যৌনতা ও নগ্নতার উপস্থিতি দেখে অনেকে ভাবে, দেশটি বুঝি এ ব্যাপারে অনেক বেশি উদার। বাস্তব অবস্থা আসলে তেমন নয়। তারা অনেক বেশি নারীর ক্ষমতায়ন ও লৈঙ্গিক সমতায় বিশ্বাসী। টাইমস অব ইন্ডিয়া।