সুইডেনের পুলিশ বলছে আমি নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন দাবি করেছেন, তিনি যে বোফর্স কেলেঙ্কারিতে জড়িত নন, তা প্রমাণিত হয়েছে। গত বুধবার সুইডেনের সাবেক পুলিশপ্রধানের বরাত দিয়ে তিনি এ দাবি করেন।অমিতাভ বুধবার মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন, সুইডেনের সাবেক পুলিশপ্রধান স্টেন লিন্ডস্ট্রম সম্প্রতি বলেছেন, বোফর্স কেলেঙ্কারির ঘটনায় সুইডিশ পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের যে তালিকা জমা দেয়, তাতে অমিতাভের নাম ছিল না। ভারতের তদন্তকারীরা পরে তাঁর (অমিতাভ) নাম যুক্ত করেন। অমিতাভ একটি ওয়েবসাইটে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে এ কথা বলেন।ভারতের কে বা কারা তাঁকে ওই কেলেঙ্কারির সঙ্গে জড়াতে চেয়েছিলেন—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অমিতাভ কারও নাম বলেননি। এ সময় তিনি বলেন, এই কেলেঙ্কারি থেকে নাম মুছে যাক, এটাই তাঁর একমাত্র চাওয়া। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।