সুইডেনের প্রেমিকা রাজকুমারী লিলিয়ান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের প্রেমিকা রাজকুমারী লিলিয়ান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। বিয়ের আগে যুবরাজ বার্তিলের সঙ্গে তাঁর রোমাঞ্চকর প্রেমের কাহিনি দেশটিতে অমর ভালোবাসা হিসেবে পরিচিত।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে বার্তিলের সঙ্গে ওয়েলসে জন্মগ্রহণকারী লিলিয়ানের প্রথম দেখা হয়। তবে দুজনের প্রেমের সম্পর্কে এই জুটিকে নানা বাধার মুখে পড়তে হয়। কারণ বার্তিল ছিলেন সুইডিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী। আর লিলিয়ান ছিলেন বিবাহ-বিচ্ছেদের শিকার একজন সাধারণ নারী।ঘর বাঁধার জন্য তাই লিলিয়ান-বার্তিল দম্পতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অপেক্ষায় কাটাতে হয়। লিলিয়ান ২০১০ সালে আলঝেইমার (স্মৃতিভ্রষ্ট) রোগে আক্রান্ত হন।লিলিয়ান ১৯১৫ সালের আগস্টে ওয়েলসের সোয়ানসি শহরের লিলিয়ান ডেভিস এলাকায় জন্ম নেন। ১৯৪৩ সালে লন্ডনে রাজকুমার বার্তিলের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের ভালোবাসার কাহিনি সুইস গণমাধ্যমে ‘সিনড্রেলা’ গল্পের প্রকৃত ছবি হিসেবে চিত্রিত করা হয়। বিবিসি।