সুইডেনের সবচেয়ে বড় পত্রিকার কর্মী ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পত্রিকা ডাজেনস নাইহেটার গত বৃহস্পতিবার তাদের ছয় ভাগের এক ভাগ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। প্রায় এক কোটি ইউরো লোকসান দেওয়ার পর খরচের লাগাম টেনে ধরতে পত্রিকাটির পক্ষ থেকে ওই পদক্ষেপ নেওয়া হয়। পত্রিকাটির সাংবাদিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার এ কথা বলা হয়। উল্লেখ্য, পত্রিকাটির কর্মী সংখ্যা ৫৮০ জন। এএফপি।