সুচিত্রা সেনের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন কলকাতা হাইকোর্টে কর কমিশনারের বিরুদ্ধে মামলা করেছেন। ওই কর কমিশনার তাঁর সম্পত্তির ওপর অতিরিক্ত কর আরোপ করায় তিনি এ মামলা করেন। কর কমিশনারের বক্তব্য, বালিগঞ্জের সার্কুলার রোডে সুচিত্রা সেনের তিনটি ফ্ল্যাট রয়েছে। আর একটির বেশি কারও ফ্ল্যাট থাকলেই তাঁকে সম্পত্তি কর দিতে হবে। সুতরাং সুচিত্রাকেও ওই কর দিতে হবে। কিন্তু সুচিত্রার দাবি, তিনি তিনটি ফ্ল্যাট ভেঙে একটি ফ্ল্যাট করে নিয়েছেন। আনন্দবাজার পত্রিকা।