সুজান মোবারক মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্ত্রী সুজান মোবারককে মুক্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রের কাছে সম্পদ হস্তান্তরের পর গতকাল মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হয়।বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিসরের দুটি ব্যাংক হিসাবে জমা রাখা প্রায় ৪০ লাখ ডলার রাষ্ট্রের কাছে হস্তান্তরের পর সুজানকে মুক্তির দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।শার্ম আল-শেখের একটি হাসপাতালে স্বামী হোসনি মোবারকসহ আটক ছিলেন সুজান মোবারক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য তাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন। এএফপি।