প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের বসফরাস সুড়ঙ্গপথে ট্রেন চলাচল গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। ফলে ইস্তাম্বুল নগরের এশীয় ও ইউরোপীয় উপকূলের মধ্যে নতুন সংযোগ স্থাপিত হলো। তবে এ পথে ট্রেন চলাচল পুরোদমে শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে। নতুন সুড়ঙ্গপথের কল্যাণে বসফরাস চীন থেকে শুরু করে গোটা পশ্চিম ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। ইস্তাম্বুল নগর কর্তৃপক্ষ বলছে, সুড়ঙ্গপথটির কারণে দুটি সেতুর ওপর চাপ কমবে। এ ছাড়া যানজট ও পরিবেশদূষণ কমবে। অটোমান সুলতান আবদুল মেদজিদ ১৮৬০ সালে প্রথম এ ধরনের সুড়ঙ্গপথ স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। বিবিসি।