সুদানি বিমান হামলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের সেনাবাহিনীর বিমান হামলায় দক্ষিণসুদানের ১৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার একজন কর্মকর্তা এ কথা জানান।দক্ষিণসুদানের সেনা মুখপাত্র ফিলিপ আগুয়ের জানান, নিহত ব্যক্তিরা পশ্চিম বাহ্র আল-গাজাল প্রদেশের গরুর রাখাল। সুদান এই অভিযোগ অস্বীকার করেছে। তবে কর্নেলআগুয়ের বলেন, সুদান ছাড়া এই হামলা চালানোর মতো কোনো শক্তিশালীদেশ আশপাশে নেই।গত জুলাইয়ে সুদান থেকে আলাদা হয়ে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণসুদান। তবে দুই দেশের অভিন্ন সীমান্তে একের পর এক সংঘাতের ঘটনা ঘটছে। বিবিসি।