সুদানে ক্ষমতাসীন দলের ৯ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের ক্ষমতাসীন দল গতকাল বৃহস্পতিবার দাবি করেছে, দেশটিতে গত ২৪ বছরের মধ্যে অনুষ্ঠিত প্রথম উন্মুক্ত নির্বাচনে ভোটগ্রহণের সময় দক্ষিণ সুদানের সেনাবাহিনীর হাতে তাদের নয় সদস্য নিহত হয়েছে।উত্তর সুদান-সমর্থিত ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অ্যাগনেস লোকুডুু বলেন, তিন দিন আগে রাতের বেলা দক্ষিণ সুদানের বাহার আল-গজল রাজ্যের পশ্চিমাঞ্চলের রাজা এলাকায় সেনাবাহিনীর কয়েকজন সদস্য ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতির বাড়িতে ঢুকে তাঁকে এবং এনসিপির আরও আটজন সদস্যকে হত্যা করে।গতকাল সুদানের বহুদলীয় নির্বাচনের শেষ দিনের ভোটগ্রহণ করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই ভোটগ্রহণ চলে।