সুদানে লড়াইয়ের কারণে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, লড়াইয়ের কারণে সুদানের ব্লু নাইল প্রদেশ থেকে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।গত বৃহস্পতিবার রাতে সরকারি বাহিনী ও একটি বিরোধী দলের অনুগত যোদ্ধাদের মধ্যে লড়াই বেধে যায়। দলটির সঙ্গে দক্ষিণ সুদানের সম্পর্ক রয়েছে। গত জুলাইয়ে দক্ষিণ সুদান স্বাধীন হয়।এদিকে বিরোধী এসপিএলএম-নর্থ ব্লু নাইল, সাউথ কোরদোফান ও দারফুরকে জাতিসংঘের নো-ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়েছে।এসপিএলএম-নর্থের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সুদানের সশস্ত্র বাহিনী ব্লু নাইলে বোমা হামলা চালিয়েছে, বেসামরিক লোকজনকে হত্যা করেছে ও দলের শত শত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।প্রদেশের রাজধানী দামাজিন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্রোহী যোদ্ধাদের বেশির ভাগই পিছু হটে রাজ্যের দক্ষিণাঞ্চলে কুরমুকের দিকে চলে গেছে। এএফপি।