সুদানে সামরিক অস্ত্র কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের রাজধানী খার্তুমের ইয়ারমোউক সামরিক অস্ত্র কারখানায় গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েক দফা বিস্ফোরণের পর কারখানায় আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘সামরিক কারখানা থেকে আমি কয়েক দফা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি।’ আরেক বাসিন্দা বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে রয়েছে এবং সেনারা ওই এলাকা ঘিরে রেখেছে।’খার্তুম রাজ্যের গভর্নর আবদুল রহমান আল-খিদার সরকারি টেলিভিশনকে বলেন, মঙ্গলবার মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এর পরই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, গুদামঘরের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খিদার জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের সংখ্যা কত, তা জানানো হয়নি।