সুদানে ১৫০ সেনা হত্যা করার দাবি বিদ্রোহীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদানের বিদ্রোহীরা গতকাল মঙ্গলবার দক্ষিণ সুদানের সঙ্গে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় ১৫০ জন সেনাকে হত্যা করার কথা দাবি করেছে। এতে সদ্য স্বাধীন হওয়া প্রতিবেশী দেশটির ওপর খার্তুমের পাল্টা আঘাত হানার হুমকি সৃষ্টি হয়েছে। সুদানের সেনাবাহিনী বিদ্রোহীদের দাবি নাকচ করে বলেছে, তাদের অভিযানে অনেক বিদ্রোহী নিহত হয়েছে। তবে তারা হতাহতের সংখ্যা উল্লেখ করেনি।সুদানের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের (এসপিএমএল-এন) আরনু এনগুতুলু লোদি বলেন, দক্ষিণ কুর্দুফান রাজ্যের তেলসমৃদ্ধ জাউ এলাকায় অবস্থিত সরকারি অবস্থান লক্ষ্য করে গত রোববার ওই ‘আকস্মিক হামলা’ হয়। এসপিএমএল-এনের সঙ্গে ওই যৌথ হামলায় দারফুরের জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের (জেইএম) কয়েকজন যোদ্ধাও অংশ নেয়। এএফপি।