সুনন্দা হত্যা তদন্ত আবার দিল্লি পুলিশের হাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুশকার হত্যা মামলা তদন্তের দায়িত্ব আবার দিল্লি পুলিশকে দেওয়া হয়েছে। মাত্র দুই দিন আগেই দিল্লি পুলিশের কাছ থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল অপরাধ তদন্ত বিভাগকে।
দিল্লি পুলিশের এক শীর্ষ সূত্র শনিবার রাতে আবার মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে মামলাটি কেন অপরাধ তদন্ত বিভাগকে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
মামলাটিকে ‘স্পর্শকাতর’ ও ‘জটিল’ হিসেবে বিবেচনা করে গত বৃহস্পতিবার তা তদন্তের ভার দেওয়া হয় অপরাধ তদন্ত বিভাগকে।
১৭ জানুয়ারি দিল্লির এক হোটেল থেকে সুনন্দার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিমন্ত্রী শশী থারুরের সঙ্গে পাকিস্তানি সাংবাদিক মেহর তারারের প্রেমের খবর প্রচারিত হওয়ার কয়েক দিন পরই রহস্যজনক মৃত্যু হয় সুনন্দার। পিটিআই।