সুনন্দার ময়নাতদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা থারুরের (৫২) লাশের ময়নাতদন্তের প্রতিবেদন চেয়েছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। চাপের মুখে প্রতিবেদন বদলে ফেলেছিলেন বলে চিকিৎসকের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার তিনি এই প্রতিবেদন চেয়ে পাঠান। সরকারি এআইআইএমএস হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও ভিজিল্যান্স কমিশনের প্রধানের কাছে বিষয়টি জানিয়ে চিঠি লেখেন। চিঠিতে তিনি বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সময় তা বদলে দিতে তাঁকে বাধ্য করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, সুনন্দা থারুরের মৃত্যু ছিল স্বাভাবিক। এনডিটিভি।