সুনামিতে লন্ডভন্ড জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কোথাও গাছ উপড়ে গেছে, কোথাও পিচের রাস্তা ভেঙেচুরে একাকার। চারদিকে ধ্বংসস্তূপ। রাস্তায় সারিবদ্ধভাবে রাখা লাশ, প্রাণে বেঁচে যাওয়া মানুষ সেখানে খুঁজছেন হারিয়ে ফেলা স্বজনদের। সেই রাস্তারই এক পাশে আবার আহত লোকজন চিকিৎসা নিচ্ছে, লড়াই চলছে প্রাণ বাঁচানোর। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরের চিত্র এখন এমনই। গতকাল শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাতে এই ধ্বংসযজ্ঞ। ছবিগুলো শনিবারের—
১ / ৫
সুনামির কারণে সৃষ্টি হওয়া প্রায় ১০ ফুট উঁচু ঢেউ ভাসিয়ে দেয় পালু শহর। ভূমিকম্প ও সুনামির আঘাতে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ-ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ছবি: এএফপি

২ / ৫
ভূমিকম্প ও সুনামির আঘাতে প্রাণ হারিয়েছে প্রায় ৪০০ মানুষ। আহত হয়েছে পাঁচ শতাধিক। অস্থায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত এক নারী। ছবি: এএফপি

৩ / ৫
ধ্বংসস্তূপে নিজের কিছু টিকে আছে কি না, তার খোঁজ করছেন এই ব্যক্তি। ছবি: এএফপি

৪ / ৫
ভূমিধসে পালু শহরের প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে। থমকে আছে যোগাযোগ। ধ্বংসস্তূপের মধ্যে এভাবে এঁকেবেঁকে পথ তৈরি করে নিচ্ছেন মোটরসাইকেলের চালকেরা। ছবি: এএফপি

৫ / ৫
ভূমিকম্প ও সুনামি কেড়ে নিয়েছে অনেকের প্রাণ। রাস্তায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে লাশ। ছবি: রয়টার্স