সুন্দরী মডেল হলেন পুতিনের আলোকচিত্রী
রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এমন একজনকে তাঁর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যাঁর ছবি তোলার ব্যাপারে পেশাগত কোনো অভিজ্ঞতাই নেই। তিনি হচ্ছেন ‘মিস মস্কো’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া সাবেক মডেল ইয়ানা লাপিকোভা। রুশ সরকার লাপিকোভার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ ক্ষেত্রে অভিজ্ঞতা বিচার না করে ইয়ানার ব্যক্তিগত গুণাবলি বিবেচনা করা হয়েছে। এ ঘটনায় দেশটির ব্লগাররা বিভিন্ন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে সুন্দরী এই নারীকে নেওয়ার প্রকৃত কারণ জানতে চেয়েছেন।লাপিকোভা বলেন, ‘আলোকচিত্রী হিসেবে কাজ করা আমার জীবনে স্বপ্ন।’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ওটা ছিল ভুল।’ তিনি যে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন, এটিও স্বীকার করেন।পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘আমরা নারী-পুরুষ বিচার করে আলোকচিত্রী নিয়োগ দিই না। তিনি সত্যিকার অর্থেই একজন মেধাবী আলোকচিত্রী।’ এএফপি।