সুন্দরীকে স্লিম হতে বলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ি স্মেল
জোয়ি স্মেল

মিস যুক্তরাজ্য হয়েছেন জোয়ি স্মেল। এ মাসেই তাঁর অংশ নেওয়ার কথা ‘মিস ইউনাইটেড কন্টিনেন্টস ২০১৭’ প্রতিযোগিতায়, ইকুয়েডরে। তবে সেটা তিনি করবেন না, আয়োজকদের একটি নির্দেশের প্রতিবাদ জানিয়ে।

বিবিসির খবরে বলা হয়েছে, আয়োজক কর্তৃপক্ষ জোয়িকে ওজন কমিয়ে স্লিম হতে বলেছিল। কিন্তু এই নির্দেশ ভালো লাগেনি তাঁর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ওজন কমাবেন না। শুধু তা-ই নয়, নিজের মুকুটও ফিরিয়ে দিয়েছেন তিনি।

জোয়ি বলেন, ‘আমার ব্যক্তিত্ব ও মেধা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যথেষ্ট না হয়, সেটা তাদের ক্ষতি। আমি ‘সাইজ ১০’। ওই প্রতিযোগিতার মাপকাঠি ‘সাইজ ৬’। ১০ থেকে ৬ আমি হতে চাই না।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি আমাকে ভালোবাসি। তাই নিজেকে বদলাতে চাই না।’

জোয়ির এই অবস্থানের প্রশংসা করেছেন বেশির ভাগ মানুষ। একজন কমেন্ট করেছেন, ‘আমরা যা, তা নিয়েই গর্বিত হওয়া উচিত। আর জোয়ি সেটাই করেছেন।’