প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিস ইউনিভার্স অলিভিয়া কালপো তাজমহলে ছবি তোলা নিয়ে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। গত রোববার তিনি একটি বিশেষ ব্র্যান্ডের জুতা নিয়ে তাজমহলের বাগানের ‘ডায়ানা সিটে’ বসে ছবি তোলেন। তাজমহল নিয়ে যেকোনো ধরনের বাণিজ্যিক প্রচারণা নিষিদ্ধ। এ ছাড়া ডায়ানা সিটের ওপর স্যান্ডেল রাখায় কালপোর বিরুদ্ধে তাজমহলের অবমাননার অভিযোগ ওঠে। এ দুই কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার জন্য ভারতের জনগণের কাছে ‘গভীরতম দুঃখ’ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কালপো-ভক্তদের জন্য একটি ভিডিও তৈরি করছিলেন এবং এর পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না। এএফপি।