ভারত সরকার গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা নিয়ে এর রায় পুনর্বিবেচনার আবেদন করেছে। ওই ধারায় সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করে এ জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞা ও সাজা বহাল রেখে রায় দেন।
পুনর্বিবেচনার আবেদনে সরকার বলেছে, দিল্লি হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের ১১ ডিসেম্বর দেওয়া রায় টেকসই নয়। চার বছর আগে দিল্লি হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, প্রাপ্তবয়স্করা পারস্পরিক সম্মতির ভিত্তিতে সমকামিতায় লিপ্ত হলে তা অপরাধ হবে না। এ রায়ের পর একত্রে বসবাস শুরু করা অনেক সমকামী জুটির মধ্যে চরম হতাশা নেমে এসেছে।
সরকারের করা আবেদনে উন্মুক্ত আদালতে মৌখিক যুক্তিতের্কর অনুরোধ করা হয়।
আইনমন্ত্রী কপিল সিবাল গতকাল টুইটারে বলেন, ‘সরকার ৩৭৭ ধারার বিষয়ে পর্যালোচনার আবেদন করেছে। আমাদের প্রত্যাশা, ব্যক্তিগত পছন্দের অধিকার সুরক্ষা পাবে।’ টাইমস অব ইন্ডিয়া৷