সুপ্রিম কোর্টে হাইকোর্টের আদেশই বহাল থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে সিঙ্গুরের জমি অধিগ্রহণ মামলায় ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার শুনানি শেষে প্রকারান্তরে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছেন। হাইকোর্ট এ বিষয়ে প্রণীত আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়ে সরকারকে আপিলের জন্য দুই মাস সময় দেন। সুপ্রিম কোর্ট এ সময়সীমা আরও চার সপ্তাহ বাড়িয়েছেন। চার সপ্তাহ পর শুনানি শেষে আপিল মামলার রায় ঘোষণা করা হবে।পশ্চিমবঙ্গের সাবেক বামফ্রন্ট সরকার হুগলি জেলার সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ির কারখানা নির্মাণের জন্য ২০০৭ সালে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে তা লিজ দেয়। এই অধিগ্রহণের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এ সময় মমতা ঘোষণা দেন, তাঁর দল ক্ষমতায় গেলে সরকারকে জমি দিতে অনিচ্ছুক ৪০০ একর জমির মালিককে তাদের জমি ফিরিয়ে দেবে।