সুযোগ দেবে ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিয়া আমানো বলেছেন, ইরান জাতিসংঘ পরিদর্শকদের তিন মাসের মধ্যে তাদের বিতর্কিত পারমাণবিক প্রকল্পে ‘নিয়ন্ত্রিত প্রবেশের’ সুযোগ দেবে। গতকাল মঙ্গলবার ইরান থেকে ফিরে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি। ইউকিয়া আমানো বলেন, তেহরান সফরে গত সোমবার আইএইএর সঙ্গে দেশটির একটি সহযোগিতা চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে ইরান তার একটি ইউরেনিয়াম খনি ও ‘হেভি ওয়াটার’ প্রকল্পে জাতিসংঘের পরিদর্শকদের ‘নিয়ন্ত্রিত প্রবেশের’ সুযোগ দেবে। এএফপি ও রয়টার্স।