সুরক্ষা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি মুন।
বান কি মুন।

ধর্ষণে জড়িত জাতিসংঘ শান্তিরক্ষীদের সুরক্ষা না দিতে সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব বান কি মুন। একই সঙ্গে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনায় অভিযুক্ত শান্তিরক্ষীদের ব্যাপারে তদন্ত পরিচালনা ও তাঁদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। এক সাক্ষাৎকারে বান কি মুন বলেছেন, ধর্ষণ ও নিপীড়নমূলক অপরাধে শান্তিরক্ষীদের জড়িত থাকার কয়েকটি অস্বস্তিকর ঘটনা প্রকাশের পর যৌন সহিংসতা ‘একটি এক নম্বর অগ্রাধিকারের’ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এসব ঘটনার শিকার হচ্ছে শিশুরা। মুন আরও বলেন, যৌন নির্যাতনে জড়িত বলে অভিযুক্ত শান্তিরক্ষীদের ব্যাপারে জাতিসংঘের তেমন সাড়া না দেওয়ার কারণ, তাঁদের ফেরত পাঠানোর কর্তৃত্ব দেশগুলো জাতিসংঘকে দেয়নি। গার্ডিয়ান