সুরিনামের সাবেক সামরিক শাসক বুটার্স প্রেসিডেন্ট নির্বাচিত
সুরিনামের পার্লামেন্ট দেশটির সাবেক সামরিক শাসক দেসি বুটার্সকে (৬৪) গতকাল সোমবার প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। বুটার্স পার্লামেন্টের ৫০ জন সদস্যের মধ্যে ৩৬ জনের বা প্রায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে নির্বাচিত হন। গত মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বুটার্স সামান্য ভোটের ব্যবধানে জয়ী হলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেননি। তারপর গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার পর তিনি ওই পদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৩৬টি ভোট সংগ্রহ করতে সমর্থ হন। ১৯৮০ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে বুটার্স প্রথম সুরিনামের ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা এবং নেদারল্যান্ডে মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন।বুটার্সের বিরোধীরা তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হতাশা ব্যক্ত করেছে। মাইকেল চার্লস নামে একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘এ দেশে আমরা সবাই পুরো পাগল হয়ে গেছি।’১৯৮০ সালে বুটার্স এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করার পাঁচ বছর পর সুরিনাম নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে। বিবিসি অনলাইন।