সুষমার সঙ্গে দেখা করলেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লাখনি-সংক্রান্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি-ক্যাগ) প্রতিবেদন নিয়ে ভারতীয় পার্লামেন্টে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী গত শুক্রবার বিরোধীদলীয় নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে বিজেপি এখনো প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিতে অনড়। কয়লাখনি-বিষয়ক ইস্যুতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ দাবি করে আসছে বিজেপি। টানা আট দিন ধরে কয়লাখনি ইস্যুতে পার্লামেন্টে অচলাবস্থা বিরাজ করছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ গেলেন: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বিদেশ গেছেন সোনিয়া গান্ধী। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী গতকাল জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য সোনিয়া গান্ধী বিদেশে গেছেন। তবে কোন দেশে গেছেন তা না জানাননি জনার্দন। দ্য হিন্দু ও পিটিআই।