সুসম্পর্কের স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শিরফ৷ তাঁর ভারত সফর সামনে রেখে দুটি দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিয়েছে পাকিস্তান৷ সেই উদ্যোগের অংশ হিসেবে দেশটি ভারতের ৫৯ বন্দীকে মুক্তি দিয়েছে৷ বন্দরনগর করাচির একটি কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীদের অধিকাংশই জেলে৷ এঁদের আজ সোমবার ওয়াগাহ সীমান্তে ভারতের কাছে হস্তান্তর করা হবে৷ আইএএনএস৷