সুস্থ আছেন লুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনসিও লুলা দা সিলভা জানিয়েছেন, স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষার পর তিনি এখন সুস্থ আছেন এবং তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। গত শনিবার সাও পাওলোর হাসপাতাল ত্যাগ করার সময় লুলা সাংবাদিকদের এ কথা বলেন। চিকিত্সকেরা জানান, সম্ভবত ফ্লু ও অতিরিক্ত কাজের চাপ পড়ায় তাঁর রক্তচাপ বেড়ে যায়। গত বৃস্পতিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৬৪ বছর বয়সী লুলা। বিবিসি অনলাইন।