সেই এলটিটিই নেতাকে ছেড়ে দিচ্ছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) নেতা সালভারাশহ পাথমানাথনের বিচার করবে না শ্রীলঙ্কা সরকার। দেশটির কর্তৃপক্ষ গত বুধবার এ কথা জানিয়েছে।শ্রীলঙ্কার সরকারি বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে পরাজিত এলটিটিইর নেতা পাথমানাথনের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।শ্রীলঙ্কার সেনাবাহিনীর মুখপাত্র রুয়ান ওয়ানিগাসুরিয়া জানান, পাথমানাথনের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি দেশের দক্ষিণাঞ্চলে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) চালাতে পারবেন। মুখপাত্র বলেন, পাথমানাথনের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টারের প্রধান লক্ষ্মণ হুলুগাল্লে বলেন, ‘এটা আমাদের জন্য একধরনের বিজয়। কেননা, সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছেন এমন একজন এলটিটিইর নেতা এখন দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। এ কাজ করার জন্য তিনি স্বাধীন।’ রয়টার্স।