সেই গাছ, সেই ঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের লুম্বিনিতে বুদ্ধের জন্মস্থানে মাটি খোঁড়া হচ্ছে
নেপালের লুম্বিনিতে বুদ্ধের জন্মস্থানে মাটি খোঁড়া হচ্ছে

নেপালের লুম্বিনি এলাকায় গৌতম বুদ্ধের জন্মস্থানে মাটি খুঁড়ে প্রাচীনতম বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। কাঠের অবকাঠামোটি খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে মায়াদেবী মন্দিরের সঙ্গে মাটিতে চাপা পড়েছিল। এর মধ্য দিয়ে বুদ্ধের জন্মতারিখ নিয়ে বিতর্কের অবসান হতে পারে।
ওই মন্দিরের ভেতরে একটি গাছ ছিল বলে মনে হয়েছে। বুদ্ধের জন্ম নিয়ে যে কাহিনি প্রচলিত আছে, তার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। বুদ্ধের মা যখন বুদ্ধকে জন্ম দেন, তখন তিনি একটি গাছের ডাল ধরে রেখেছিলেন।
লুম্বিনি হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান। তিনিই পরে বুদ্ধ হন। প্রতিবছর হাজার হাজার বৌদ্ধ তীর্থযাত্রী লুম্বিনিতে যান। বুদ্ধের জীবন ও শিক্ষা নিয়ে অনেক বই থাকলেও তাঁর জীবনকাল নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গেছে। অনেকে মনে করেন, তাঁর জন্ম খ্রিষ্টপূর্ব ৬২৩ সাল পর্যন্ত কোনো সময় হতে পারে। তবে অনেক পণ্ডিত খ্রিষ্টপূর্ব ৩৯০ থেকে ৩৪০ সালকে বেশি গ্রহণযোগ্য বলে করে থাকেন।
এখন পর্যন্ত লুম্বিনিতে সবচেয়ে পুরোনো যে বৌদ্ধ অবকাঠামো পাওয়া গেছে, তা খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের আগের নয়। সময়টা ছিল সম্রাট অশোকের শাসনামল। আন্তর্জাতিক একটি প্রত্নতাত্ত্বিক দল লুম্বিনিতে মন্দিরের একেবারে কেন্দ্রস্থলে খননকাজ চালায়। দলটির সহপ্রধান যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিন কানিংহাম বলেন, ‘এই প্রথম আমরা লুম্বিনিতে এমন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছি, যেখানে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের একটি অবকাঠামো রয়েছে। বিশ্বে বুদ্ধের এটাই সবচেয়ে প্রাচীন নিদর্শন।’ বিবিসি।