সেই চিঠির খসড়া আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত চিঠির একটি খসড়া দেশটির আইনমন্ত্রী ফারুক এইচ নায়েক গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। সুইজারল্যান্ড কর্তৃপক্ষের কাছে এই চিঠিটি পাঠানো হবে। আইনমন্ত্রী একই সঙ্গে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের পক্ষে একটি অনুমোদনপত্রও পেশ করেছেন সুপ্রিম কোর্টে।বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি বেঞ্চ গতকাল মামলাটির শুনানি করেন। শুনানিকালে আইনমন্ত্রী এজলাসে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে অনুমোদনপত্র এবং সুইস সরকারের উদ্দেশ্যে লেখা চিঠির খসড়াটি আদালতে পেশ করেন। পরে বেঞ্চ চিঠি দুটি পর্যালোচনা করেন। এর একটি চিঠি পাঠানো হবে জেনেভায় অ্যাটর্নি জেনারেলের কাছে, অন্যটি সুইস কর্তৃপক্ষকে।মন্ত্রী ফারুক নায়েকের অনুরোধের পরিপ্রেক্ষিতে বেঞ্চ মামলাটির শুনানি আজ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। ডন।