সেই জুতা নিলামে
বৃহস্পতিবার খোয়া যাওয়া প্রধানমন্ত্রী গিলার্ডের সেই একপাটি জুতার দাম অনলাইন নিলামে দুই হাজার অস্ট্রেলীয় ডলার পর্যন্ত ওঠে। গিলার্ডের ওই জুতা একজন বিক্ষোভকারী কবজা করেন। পরে তিনি অনলাইনে নিলামে কেনাবেচার ওয়েবসাইট ই-বেতে গতকাল শুক্রবার জুতাটি নিলামে বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনে বলা হয়, ‘আপনারা ভুলে যাবেন না যে একটি ব্যবহূত জুতার জন্য নিলামে অংশ নিচ্ছেন। মনে রাখবেন, এখানে একজোড়া নয়, মাত্র একটি জুতাই বিক্রি হবে। আপনি যদি প্রধানমন্ত্রী না হয়ে থাকেন, তাহলে এই জুতা পায়ে দিয়ে ঘুরে বেড়ানো আপনার জন্য বিব্রতকর হবে।’ তবে ২৫ মিনিট পরই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।ই-বে কর্তৃপক্ষ জানায়, ‘আমাদের ওয়েবসাইট থেকে কোনো কিছু বিক্রি করতে হলে এর মালিকের অনুমতি লাগে। যিনি বিক্রি করতে এসেছিলেন, তিনি আমাদের কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। ফলেআমরা বিজ্ঞাপনটি সরিয়ে নিই। কিন্তু এর মধ্যেই জুতার দাম দুই হাজার ডলার ওঠে।’