সেই বিতর্কিত চিঠির নেপথ্যে ছিলেন রাষ্ট্রদূত হাক্কানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি দেশের প্রতি অনুগত ছিলেন না। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পক্ষে যে চিঠিতে মার্কিন সহায়তা চাওয়া হয়েছিল, তা তৈরি করেছিলেন হাক্কানি। সুপ্রিম কোর্টে মেমো কমিশনের দাখিল করা প্রতিবেদনে এমন কথাই বলা হয়েছে।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক প্রধান এডমিরাল মাইক মুলেনের কাছে দেওয়া বিতর্কিত একটি চিঠির ব্যাপারে একটি সাংবিধানিক আবেদনের ওপর গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে শুনানি হয়। খবরে বলা হচ্ছে, মুলেনকে ওই চিঠি দিয়েছিলেন হাক্কানি।মেমো কমিশনের প্রতিবেদন প্রকাশের ব্যাপারেও নির্দেশনা দেন আদালত। প্রধান বিচারপতি বলেন, আদালত কমিশনের প্রতিবেদন বিশ্লেষণ করে সত্য নিরূপণ করবেন। ডন।