সেই বিস্ময় বালক এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে টাইম ম্যাগাজিন বিশ্বের শ্রেষ্ঠ সাত বিস্ময় প্রতিভার অন্যতম এক প্রতিভার স্বীকৃতি দিয়েছিল ভারতের বিহার রাজ্যের বিস্ময় বালক তথাগত তুলসীকে। সেই তুলসীর বয়স এখন ২২ বছর। এবার তুলসী মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) অধ্যাপক হিসেবে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, দ্রুতিগতিসম্পন্ন সুপারফাস্ট কম্পিউটার গবেষণার জন্য ভারত সরকার তাঁর হাতে তুলে দিয়েছে ১০ লাখ রুপিও। তুলসী ভারতের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবেও নতুন রেকর্ড গড়তে চলেছেন। ছোটবেলা থেকেই তুলসী ছিলেন পড়াশোনায় তুখোড়। গণিতে ছিলেন খুব ভালো। নয় বছর বয়সে তুলসী পাস করেন মাধ্যমিক। ১১ বছরে বিএসসি। ১২ বছরে এমএসসি। ২১ বছরে গণিতে ডক্টরেট। এখন ২২ বছর বয়সে অধ্যাপক হিসেবে যোগ দিচ্ছেন। তথাগত বলেন, মুম্বাই আইআইটিতে তিনি শিগগিরই একটি গবেষণাগার তৈরি করবেন। চেষ্টা করবেন কম্পিউটার পরিচালনায় অত্যন্ত দ্রুতগতির সফটওয়ার উদ্ভাবনের। তিনি আশা প্রকাশ করে বলেছেন, দুই-তিন বছরের মধ্যেই সুপারফাস্ট কম্পিউটার তৈরি করতে তিনি সক্ষম হবেন।