সেই মার্কিন জাহাজের ৩৫ নাবিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক অস্ত্রবাহী মার্কিন জাহাজের ৩৫ নাবিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, ওই নাবিকেরা ভারতের কয়েকটি আইন লঙ্ঘন করেছেন।
আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদভর্তি এমভি সিম্যান গার্ড ওহাইও নামের জাহাজটি গত শনিবার তামিলনাড়ুর টুটিকরিন সমুদ্রবন্দরের কাছ থেকে আটক করেছিল ভারতের উপকূলরক্ষী বাহিনী। নাবিকদের মধ্যে কেউ মার্কিন নাগরিক নন।
শনাক্ত হওয়ার তিন দিন আগে থেকেই জাহাজটি ভারতের জলসীমায় অবস্থান করছিল বলে জানা গেছে। এতে ৩৪টি রাইফেল ও প্রচুর পরিমাণে গোলাবারুদ ছিল।
জাহাজটির মালিক মার্কিন নৌ-নিরাপত্তা কোম্পানি অ্যাডভান ফোর্টের দাবি, ফাইলিন ঝড়ের কবল থেকে বাঁচতে এটি ভারতের জলসীমায় প্রবেশ করে। এনডিটিভি।