সেই মেডিকেল ছাত্রী চার ধর্ষকের নাম লিখে গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হওয়া মেডিকেলছাত্রী তাঁর মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম লিখে গেছেন। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকার সময় তিনি কথাও বলতে পারতেন না। তবে ওই সময় তিনি তাঁকে ধর্ষণকারী চারজনের নাম সঠিকভাবে লিখে গেছেন।ধর্ষণকারীরা হলেন: বাসচালক রাম সিং, তাঁর ভাই মুকেশ সিং, শরীরচর্চার প্রশিক্ষক বিনয় শর্মা ও বাসের পরিচ্ছন্নতাকর্মী অক্ষয় ঠাকুর। ওই মেডিকেলছাত্রী তাঁকে নির্যাতনের সময় নামগুলো ধর্ষণকারীদের কণ্ঠে শুনেছিলেন। তিনি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় ওই চারজনের নাম লেখেন। এই জবানবন্দি রেকর্ড করে রাখা হয়। পরে ওই কাগজে ম্যাজিস্ট্রেট স্বাক্ষরও করেন।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, ১৬৪ ধারায় ওই মেডিকেলছাত্রীর জবানবন্দি নেওয়ার সময় তাঁকে এমনভাবে প্রশ্ন করা হয়, যাতে তিনি ইশারার মাধ্যমে উত্তর দিতে পারেন। মূলত নৈর্ব্যক্তিক আকারে তাঁকে প্রশ্ন করা হয়, যাতে তিনি উত্তর দেওয়ার সময় সঠিক পদ্ধতি বেছে নিতে পারেন। জবানবন্দিতে তিনি বাসের রং (সাদা), তাঁরা কোথা থেকে উঠেছিলেন, বাসে কয়জন (পাঁচ-সাত) ছিলেন ও কখন (রাত সাড়ে নয়টা) ঘটনা ঘটে, তাও বলে যান। গত ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে একটি চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ওই ছাত্রী। প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। টাইমস অব ইন্ডিয়া