সেই রহস্যময়ীই উনের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিবাহিত। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমবারের মতো এ কথা নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে উনের পাশে দেখা যাওয়া এক রহস্যময়ী নারীকে নিয়ে গণমাধ্যমে জল্পনাকল্পনা চলছিল। অবশেষে সেই রহস্যময়ী নারীর পরিচয় দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বেতার জানাল, ওই নারী কিমের স্ত্রী।রাষ্ট্রীয় বেতারে বলা হয়েছে, স্ত্রী কমরেড রি সোল-জুকে নিয়ে কিম একটি বিনোদন পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে এই দম্পতিকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। এএফপি।