সেই শিরশ্ছেদকারীকে শনাক্তের 'কাছাকাছি' যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমেরিকার কাছে একটি বার্তা’ শিরোনামে প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, উন্মুক্ত মরুভূমিতে মার্কিন সাংবাদিক জেমস ফলির মতো এক ব্যক্তির শিরশ্ছেদ করছে মুখোশপরা এক জঙ্গি। ছবি: রয়টার্স
‘আমেরিকার কাছে একটি বার্তা’ শিরোনামে প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, উন্মুক্ত মরুভূমিতে মার্কিন সাংবাদিক জেমস ফলির মতো এক ব্যক্তির শিরশ্ছেদ করছে মুখোশপরা এক জঙ্গি। ছবি: রয়টার্স

কট্টর সুন্নিপন্থী ইসলামিক স্টেটের (আইএস) যে জঙ্গি মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদ করেছেন, তাঁকে শনাক্তকরণের ‘খুব কাছাকাছি’ পর্যায়ে পৌঁছে যাওয়ার দাবি করেছে যুক্তরাজ্য। আজ রোববার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ওয়েস্ট ম্যাকট এ কথা জানান।
বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, ভিডিও ফুটেজ দেখে শিরশ্ছেদকারীকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাজ্য।
ওয়েস্ট ম্যাকট বলেন, ‘ব্যক্তিটি কে—তা এখনই নিশ্চিত করে বলার মতো অবস্থানে আমরা নেই। তবে আমার ধারণা, আমরা তাঁকে শনাক্ত করতে পেরেছি।’
শিরশ্ছেদকারী ইংরেজি উচ্চারণে কথা বলেন। তাঁকে শনাক্ত করতে ‘অত্যাধুনিক’ কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানান ওয়েস্ট ম্যাকট।